প্রিন্ট এর তারিখঃ May 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
ভূরুঙ্গামারীতে এলসিএস সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ

কফিলুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে (১২ মে ২০২৬)রোজ মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের শাহীবাজার এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।উপস্হিত ছিলেন লাভলিহুড স্পেশালিস্ট মাকসুদুর রহমান, এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জুবায়ের আবেদিন। এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রভাতী প্রকল্পের সহকারী মাঠ প্রকৌশলী বোরহানউদ্দিন , উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষণ সহকারী সাজ্জাদুল ইসলাম।
উপজেলা পরিষদ হলরুমে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
এ সময় উপকারভোগী ৬৮ জনের মাঝে ৭ লক্ষ ৬০ হাজার ১শ ৮৮ টাকা বিতরন করা হয়।টাকা হাতে পেয়ে এলসিএস কর্মীরা আনন্দ প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪